1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

ঘোড়াশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, ৩ দোকানীকে অর্থদণ্ড

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন।

এ সময় ঘোড়াশাল বাজারের ৩ মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন বলেন, “পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।”

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT