1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে বাইতুন নূর জামে মসজিদ উদ্বোধন

নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া (কামতাল) পশ্চিম পাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আছাদ চৌধুরী। উদ্বোধক হিসেবে ভার্চুয়ালী ছিলেন লন্ডন প্রবাসী মোঃ বদরুল আলম নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক ২নং সদস্য মোঃ দেলোয়ার হোসেন জুয়েল, ডাংগা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ বকুল মিয়া, মসজিদ কমিটির সভাপতি মোঃ রিয়াজ আহমদ, সহ-সভাপতি মোঃ সেলিম মিন্টু, সেক্রেটারি সাখাওয়াত হোসেন আরিফ ও অন্যান্য সদস্যসহ মুসুল্লিবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT