1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে প্রতিবারের ন্যায় এবারও আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পবিত্র রমজানুল মোবারক ২০২৫ এর ইফতারসেহরির সময়সূচি সম্বলিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নের পূর্ব ইসলাম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন- ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ও আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আমির হোসাইন নোমানী, ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব আরিফুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া,বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি গাফফার মাস্টারসহ আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT