1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নাজমুল হক মণি: আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবারের মতো এবারও গত মঙ্গলবুধবার ২দিন ব্যাপী ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২য় দিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়ায় অনুষ্ঠিত ইসলামী মহা-সম্মেলনে ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান  আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন হোসেন, আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আমির হোসেন নোমানী, মহাসচিব আরিফুল ইসলাম হৃদয়সহ আল- জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যবৃন্দ।

ইসলামী মহা-সম্মেলনে আল-কোরআন ও আল-হাদিসের আলোকে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT