1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

পলাশ উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

নাজমুল হক মণি; পলাশ উপজেলা বিএনপির কার্যালয়ে রবিবার  (১৯জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও  দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক ,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সমম্নয়কারী হাজী জাহিদ।উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার। ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন সদস্য সচিব ইউছুফ বীন শাহীন,পৌর সেচ্চাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,পৌর কৃষক দলের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT