1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলার কাঁচাবাজার গুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে কমেছে সবজির দাম। যে আলু গত সপ্তাহে বিক্রি হতো ৯০টাকা কেজি সেই আলু এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দীর্ঘদিন আলোচনায় থাকা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০টাকায়। এছাড়াও প্রায় প্রতিটি সবজির দাম এখন কমে আসায় ক্রেতাদের স্বস্তি ফিরেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) পলাশ উপজেলার খানেপুর, নতুন বাজার, ঘোড়াশাল সাদ্দাম বাজার, চরসিন্দুর বাজার ও ডাংগাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বেড়েছে এ কারণে দামও কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, আলু ৪৫ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, মুলা ৩৫ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, গাজর ৫০টাকা, কচুরমুখী ৭০টাকা, টমেটু ৭০টাকা, শিম ৪০ থেকে ৫০টাকা, শালগম ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা দরে।

এছাড়াও ধনে পাতার আঁটি ২০টাকা, পেঁয়াজের কলি ৫০ থেকে ৬০টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০-৭০টাকা।

বাজারে লালশাকের আঁটি ১৫ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০টাকা, ডাঁটা শাক ১০ টাকা, কলমি শাক ১০টাকা ও পালংশাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

উপজেলার ডাংগা বাজারে বাজার করতে আসা ইমান আলী বলেন, সবজির দাম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যে আলু কয়দিন আগেও ৮০টাকায় কিনতাম সেই আলু এখন ৪৫ টাকায় পাচ্ছি। তবে নিম্ন আয়ের মানুষের জন্য কমলে আরও ভালো হতো।

সাদ্দাম বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে, শীতকালীন সবজিতে ভরপুর বাজার। টমেটুসহ কয়েকটি সবজির দাম কয়েকদিন পর আরও কমে আসবে।

পলাশের ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাসেম জানান, বাজারের প্রায় সবজির দামই কমেছে। যতটুকু কমার দরকার ততটুকুই যেন কমে এর বেশি যেন না হয় সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT