1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশের ডাংগায় জামায়াতের গণ সমাবেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জামায়াতের নেতাকর্মীদের হত্যাকান্ডের বিচারের দাবিতে গণ সমাবেশশহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ডাংগা ইউনিয়ন শাখার উদ্যোগে ডাংগা বাজার হাফিজ উদ্দিন ভূইয়া মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাংগা ইউনিয়ন জামায়াতের আমীর ও থানা কর্মপরিষদ সদস্য মোঃ আল-আমিনের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

এ সময় আরও বক্তব্য রাখেন,পলাশ থানা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম সিকদার, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাঈল হোসেন খায়েরী ও থানা জামায়াতের মজলিসে সূরার সদস্য মাওলানা আঃ সালামসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নের্তৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT