1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

শিবপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা  মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও নারী-পুরুষসহ ছয়জনের মর্মান্তিক  মৃত্যু হয়েছে । শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে  জানা যায় , শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি  অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল।

অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি  একেবারে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,  সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকি ৫ জন পুরুষ। বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT