1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামীলীগের মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা য়ায়, গত ৯ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউপির ০৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত একই শাখার শ্রমিক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান বাসা থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT