1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ মা ও মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়েকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন রায়পুরা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোড এবং পান্থশালা ফেরীঘাটে আমি (মুহাম্মদ আব্দুল জব্বার), এসআই আমজাদ শেখ, এ এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল তাসলিমা আক্তারকে বিশেষ অভিযান পরিচালনা করি। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোডের সামনে থেকে দুজন মহিলাকে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, তাঁরা এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বেও তাদের নামে মাদক মামলা রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT