1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

পলাশে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার প্রধান আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচলরত সকল যানবাহন বন্ধ করে দিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানানো হয়। এসময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের নানা দূর্নীতির অভিযোগ গুলো তুলে ধরেন। এরমধ্যে নিয়োগ বানিজ্য, আর্থিক অনিয়ম, যাতায়াত বানিজ্য ও  রাজনৈতিক প্রভাব সহ নানা দূর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগকৃত হন বলে অভিযোগ উঠে।  এরপর থেকে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস টাকার বিনিময়ে বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য শুরু করেন বলেও অভিযোগ উঠে। এতে শিক্ষার্থীরা বলেন, কম্পিউটার অপারেটর নিয়োগ,  লাইব্রেরিয়ান নিয়োগ , আয়া ও নাইট গার্ড নিয়োগে মোটা অংকের টাকা নেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ে কাজে ঢাকা যাওয়ার ব্যয় দেখিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া সহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। তাছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাগত সনদপত্র উত্তোলনে টাকা নেওয়া বিভিন্ন প্রয়োজনে অশালীন আচরণ সহ নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা।এরই জেরে গত দশদিন ধরে বিভিন্ন কর্মসূচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি দেওয়ার মাধ্যমে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের প্রতি ক্ষিপ্ত হয়ে তার অপসারণ দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT