1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

প্রাণ-আরএফএল গ্রুপে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের পিআইপি শ্রমিকদের বেতন-বোনাস, ইনক্রিমেন্ট ও ওভারটাইম বৃদ্ধি এবং আন্দোলনরতদের চাকরি থেকে বাদ না দেওয়াসহ ত্রিশটি দাবিতে আন্দোলন করেছে শ্রমিকরা।

সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক প্রতিষ্ঠানের ভিতরে কর্মবিরতি দিয়ে এই আন্দোলনে অংশ নেয়।

এসময় শ্রমিকরা জানায়, আমাদের যৌক্তিক দাবিগুলো না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আশা করি কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেওয়ার করার ঘোষণা দিবেন।

আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন। শ্রমিকরা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না করে এবং তারা ধৈর্য সহকারে কর্তৃপক্ষের কথা শুনেন সেজন্য আন্দোলনরত শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

সকাল সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের সাথে তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান। পরে তিনি শ্রমিকদের সব দাবী মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এসময় আরো বলেন, প্রাণ আরএফএলের সকল ফ্যাক্টরিতে এ দাবিগুলো একইভাবে প্রযোজ্য হবে। আমি অনুরোধ করি, আপনারা আন্দোলন প্রত্যাহার করে যার যার কাজে ফিরে যান।

এদিকে প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ায় সকাল ৭টায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT