1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুনে প্রাণ গেল এক শ্রমিকের

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে অগ্নিকান্ডে এক শ্রমিক নিহত হয়েছে।

আগুনে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার(৩০ আগস্ট) বিকাল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজির চরে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (২৭)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আনোয়ার আলীর ছেলে।

পলাশ ফায়ার সার্ভিস ও শ্রমিকরা জানান, আজ বিকেল ৪ টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দু’তলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করে। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে মোট ৭টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী হতো। কি কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুনের বিষয়ে জানতে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিযাল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT