1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (২৩) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আজ রবিবার (২৫ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী ইমরান হোসেন নেত্রকোনার আটকাপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। আহত ৪ জনের মধ্যে সিএনজি চালক ঘোড়াশালের ফাহিমের পরিচয় পাওয়া গেলেও বাকি তিন যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সিনজি চালক ফাহিম ঘোড়াশাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে পাঁচদোনা দিকে যাচ্ছিলেন। পরে বেলা ২টার দিকে ঘোড়াশালের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছলে পাঁচদোনা থেকে আসা একটি দ্রুতগামী পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ইমরান হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক তার গাড়ি রেখে পালিয়ে যায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মিরান হাসান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া মরদেহ গ্রহণ করতে আবেদন জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই মিরান হাসান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT