1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে ভাংচুর লুটপাট 

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নাজমুল হক মণি: নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে ডাংগা ইউনিয়ন পরিষদের এক সদস্য ও প্যানেল চেয়ারম্যানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পলাশের ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯নং  ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদলের কেন্দুয়াব গ্রামের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল জানান, তাঁর অনুপস্থিতিতে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘরের ফার্নিচার আসবাবপত্র, মালামাল যেমন-স্বর্ণালংকার,নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, খাট-পালং, সোফা, ডাইনিং টেবিল, ডেসিং টেবিল, চেয়ার, দরজা, জানালা, সামাসিংবল, বাড়ির গেইট এগুলো লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেষে দুর্বৃত্তরা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন জ্বালিয়ে সবকিছু পুড়িয়ে দেয়।
এই ঘটনায়  স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT