1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীতে নিরাপত্তা লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বৈষম্য কোটাবিরোধী আন্দোলন এবং এর পরবর্তীতে বাংলাদেশ সরকারের পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণে লক্ষ্যে নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন। সেনাবাহিনী পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের জানমালের এর নিরাপত্তা নিশ্চিত করনে জনমনে গণ সচেতনতা তৈরি করছেন। সেনাবাহিনীর ২৮ ইষ্টবেঙ্গল ইউনিটের সেনা সদস্যরা আজ সকালে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন, পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য প্রেরণা দেন। ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন এবং দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল, অকৃত্রিম সাহস ও উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রেষণা দেন। দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহবান জানান। দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে যোগদান করার আশ্বাস দেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT