1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

নরসিংদীর শিবপুরে প্রথম নারী চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেরদৌসী ইসলাম। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফেরদৌসী ইসলাম উপজেলা মহিলা লীগের সভাপতি। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ইফতেখার উদ্দিন খান। তিনি বই প্রতীকে ৩১২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ কাদির মিয়া মিস্টার টিয়া পাখি প্রতীকে ২৬ হাজার ২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা হাঁস প্রতীকে ৩৬ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনি আক্তার প্রজাপতি প্রতীকে ৩৬ হাজার ৩২৩ ভোট পেয়ে অল্পের জন্য হেরে গেছেন।

বুধবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলা মিলনায়তনে শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফারিজা নুর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। উপজেলায় মোট ভোট পরেছে শতকরা হিসেবে ৪০ দশমিক ৭২ শতাংশ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT