1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪

নরসিংদীর পলাশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার জিনারদী বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য, নরসিংদী-২(পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড.আব্দুল মঈন খাঁন।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সহ সভাপতি আওলাদ হোসেন জনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহমেদ খান,সদস্য সচিব বখতিয়ার,এ্যাড. কানিজ ফাতেমা, পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহীউদ্দীন (চিশতি), উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভুইঁয়া, ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া,বিএনপি নেতা জি.এম শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, সু-স্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT