1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের’ পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান

টঙ্গীতে সময়ের বাতিঘর সংগঠন এর উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা টঙ্গী স্টেশন রোড এ রিক্সাওয়ালা,বাস ড্রাইভার,ট্রাক ড্রাইভার ও সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠন সময়ের বাতিঘর। গতকাল দুপুরে টঙ্গী স্টেশন রোডে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি। এই গরমে পানি ও স্যালাইন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। সংগঠনের সভাপতি মোস্তাকিম খান বলেন তীব্র তাপদাহ চলছে সারা দেশজুড়ে। ক্রমশ বেড়ে চলছে গরমের তীব্রতা। অঞ্চল ভেদে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে গরমের তীব্রতা। গরমের তীব্রতায় শরীর ঠান্ডা ও সুস্থ রাখা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। চলমান এ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে প্রখর খরতাপ উপেক্ষা করেও তারা রাস্তায় বের হচ্ছে তাদের। বিশেষ করে টঙ্গী গাজীপুর রিকশাচালকরা পড়েছে মহাবিপদে। তীব্র গরম উপেক্ষা করে যাত্রী ধরতে খোলা আকাশের নিচে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তপ্ত রোদেও থামাতে পারেনি নিম্নআয়ের এসব মানুষের রিকশার প্যাডেল। নিয়মিত যাতায়াতের জন্য রিকশার ওপর নির্ভরশীল। অক্লান্ত পরিশ্রম করেন তারা। আজ সেই রিকশাওয়ালাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্য আমরা এখানে এসেছি। সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ বলেন শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠন সময়ের বাতিঘর আজ বিশুদ্ধ বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে প্রতিদিন আমাদের এ কার্যক্রম অবহাওয়াত থাকবে এছাড়াও ভবিষ্যতে আমরা দেশ-জাতির সংকট ও দুর্যোগ মুহূর্তে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও ওষধ বিতরণ, পরিষ্কার-পরিছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, সবার জন্য শিক্ষা, পথশিশুদের আশ্রয়দান, রক্তদান ও ব্লাড গ্রুপিংসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কর্মসূচির গ্রহণ করেছি পর্যায়ক্রমের সেগুলো বাস্তবায়ন করা হবে। এজন্য সমাজে যারা বৃত্তবান রয়েছে তাদেরকে সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করারও অনুরোধ জানিয়েছেন তিনি।বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ হানিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ ঢালী,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল দেওয়ান,অর্থ সম্পাদক মোঃ পলাশ সরকার,দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া,প্রচার সম্পাদক মোঃ পাপেল মিয়া ও কার্যনির্বাহী সদস্য খন্দকার আব্দুল হাসিব প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT