1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান

গাজীপুর বাসন থানা এলাকায় আসামি গ্রেফতারে সহযোগিতা করায় সন্ত্রাসীরা কেঁটে নিল যুবকের কব্জি

মো:নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গাজীপুরের বাসন থানা এলাকায় ফেরারি আসামি গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় এক যুবকের হাতের কব্জি কেঁটে নিয়েছে সন্ত্রাসীরা। পরে হাতের বিচ্ছিন্ন কব্জি বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে। গাজীপুর মহানগর পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমন মিয়া (৩৪), আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪), ফজলু ওরফে তোতলা ফজলু (৩২) ও সোহেল রানা (২৫)।প্রেস ব্রিফিংয়ে জিএমপি ডিসি আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, ভিকটিম মোঃ মাসুদ রানা আসামি সুমন মিয়া ও আসলামকে গ্রেফতারি পরোয়ানা মূলে বাসন থানা পুলিশকে গ্রেফতারে সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঐ শত্রুতার জের ধরেই ৯ মার্চ ভোরে মাসুদ রানাকে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকার ভি.এন্ড.আর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেন তারা। পরে হাতের বিচ্ছিন্ন কব্জি একটি বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যান। এসময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনে পেয়ে পুলিশ গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় আহত মাসুদ রানার ভাই মোঃ রাজিব মিয়া বাসন থানায় মামলা দায়ের করলে পুলিশ রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সুমন মিয়ার স্বীকারোক্তি এবং তার দেখানো মতে ঘটনাস্থল থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT