1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাশে নবনির্বাচিত সংসদ সদস্যের সংবধর্না ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নরসিংদীর পলাশ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যের সংবধর্না বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মিলন কান্তি হালদার, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

অনুষ্ঠানের আলোচনা ও বক্তৃতায় নবনির্বাচিত এমপি মহোদয়ের প্রতি সম্বর্ধনা জ্ঞাপন করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানসহ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT