1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

নরসিংদীর মাধবদীতে ত্রাণ বাহী গাড়ি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মে, ২০২২

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (২৩ মে ) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে এ দূর্ঘটনা ঘটে।আহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম (৩৪)।নজরুল ইসলাম জানান, সিলেটের বিশ্বনাথ থানায় বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী মেঘালয় পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।এ সময় গুরুতর আহত হয় চালক সেলিম। ঘটনার পর উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চালককের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিকআপ ভ্যান ফাঁড়িতে নিয়ে আসি। আমরা গণস্বাস্থ্যের সাথে যোগাযোগ করতেছি তারা যেন ত্রাণ সামগ্রী গুলো নিয়ে যায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT