1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান

নরসিংদীতে রাস্তার পাশ থেকে মোড়ানো নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে জীবিত এক মেয়ে নবজাতক উদ্ধার হয়েছে। রোববার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশের সড়কের পাশ থেকে কাগজে মোড়ানো অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। নবজাতকের বাবা-মার সন্ধান এখনো পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তা ইসলাম নামে এক নারী সকালে হাঁটতে বের হয়ে কলেজের সামনে পৌঁছলে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ।পরে কাছে গিয়ে কাগজে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখে এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী মনোহরদী থানায় খবর দিলে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে ওই নবজাতক হাসপাতালের তত্ত্বাবধানে আছে।এ ব্যাপারে মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা লোকচক্ষুর আড়ালে ওই নবজাতককে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা নবজাতকের বাবা-মাকে শনাক্তের চেষ্টা করছি।এদিকে মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে নবজাতককে দেখে আসছি। চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, এক দিনের নবজাতক মনে হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা ভালো। তারপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT