1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

নরসিংদীর পলাশে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে নরসিংদীর পলাশে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার , জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী , পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ডাংগা ইউপি চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ ও মুফতি আব্দুল ওয়াকিল প্রমুখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT