1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

রায়পুরায় মালবাহী ট্রেনের চার চাকা লাইনচ্যুত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৮ মে, ২০২২

নরসিংদীর রায়পুরায় মালবাহী একটি ট্রেনের একটি বগির সামনের সারির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ রোববার (৮ মে) সকাল ৭ টা ৫০ মিনিটে উপজেলার চান্দেরকান্দি এলাকার শ্রীনিধি স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল ১১ টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। তবে দুপুর দেড়টা পর্যন্ত মালবাহী ওই ট্রেনটি উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সকালে উপজেলার শ্রীনিধি স্টেশন অতিক্রম করে। ওই সময় সকাল ৭ টা ৫০ মিনিটে স্টেশনের অদূরে ট্রেনের একটি বগির সামনের সারির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুসা জানান, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT