স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড.আবদুল মঈন খান বলেছেন,সরকার দেশে জাতী,ধর্ম বর্ণের মধ্যে কোন বিভেদ হতে দিবে না। সবাই বাংলাদেশী আর বাংলাদেশী আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, সকল অন্যায়, অনিয়ম ও দু:শাসন দূর করতে পৃথীবিতে মা দূর্গার যে ভাবে আগম ঘটে। সেই শিক্ষা নিয়ে সাবাইকে সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।
পরে তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করেন। এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি