নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে এ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়।
মশক নিধন স্প্রে করে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনার আলোকে পলাশ উপজেলাকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
এর আগে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
তাই, ‘টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে।প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।
তারেক রহমান আরও উল্লেখ করেছেন, ‘যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা পাওয়ার পর পরই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি